শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তির মৃত্যু

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
  • আপলোডের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১৩২ বার

গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ার মোছড়া গ্রামে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে টমাস মোল্লা ও সবুর মোল্লা নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ বেলা সাড়ে ১১টার দিকে ট্রেন লাইন থেকে তাদের মৃত দেহ উদ্ধার করা হয়।  রেল পুলিশের উপ-পরিদর্শক মো: মনিরজ্জামান এবং নিহত টমাস মোল্লার ভাই মো: শহিদুল ইসলাম মোল্লা জানান, নিহত দুই ব্যক্তি গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ার মোছড়া গ্রামে রেল লাইনের পাশে জলাশয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার ফাকে এক সময় তারা পাশের চায়ের দোকান থেকে চা খেয়ে মশার কয়েল নিয়ে যায়। পরে রেল লাইনের পাশে কয়েল জালিয়ে নিহত দুইজনই রেল লাইনে ঘুমিয়ে পড়ে। রাজশাহী থেকে গোপালগঞ্জগামি টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

আজ রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে স্থানীয় লোকজন তাদের মৃতদেহ রেল লাইনে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের মৃতদেহ উদ্ধার করে।  

নিহতরা হলেন নড়াইল জেলার কালিয়া উপজেলার চালিতাতলা গ্রামের মো: গোলাম মোল্লার ছেলে মো: সবুর মোল্লা (৪০) এবং গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের মো: ওমর মোল্লার ছেলে মো: টমাস মোল্লা( ২৯)। নিহত সবুর মোল্লা গোপালগঞ্জের খাগাইল গ্রামের মো: শামসুল হক মোল্লার মেয়েকে বিয়ে করে শ্বশুরালয়ে বসবাস করতেন। 

নিহতদের লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হয়েছে। ময়না তদন্ত  শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories