শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

ময়মনসিংহের ত্রিশালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
  • আপলোডের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ১১৫ বার

ময়মনসিংহের ত্রিশালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে- রিমি (৬) ও তাইয়েবা (৫)। সম্পর্কে তারা খালাতো বোন। শনিবার সকালে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের জয়দা খানবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ওসি মাইনউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার বগারবাজার গ্রামের রাকিবুলের ৬ বছর বয়সী শিশুকন্যা রিমি তার খালার বাড়ি একই উপজেলার অলহরি জয়দা খানবাড়িতে বেড়াতে আসে। সকালে পুকুরে রিমি তার খালাতো বোন ৫ বছর বয়সী তাইয়েবাকে নিয়ে পুকুরে গোসল করতে যায়। গোসল করতে গিয়ে দু’জনই পানিতে তলিয়ে যায়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories