বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচী

জেলা প্রতিনিধি, বরিশাল
  • আপলোডের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ১০৮ বার

বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ শ্লোগান নিয়ে বরিশালে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত এই জাতীয় মৎস্য সপ্তাহ চলবে। সপ্তাহব্যাপী নানা কর্মসূচী উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আজ শনিবার সকাল ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। 

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে চলতি বছর বরিশালের নদ-নদীতে ইলিশের আগমন কিছুটা মন্থর দেখা যাচ্ছে। নদীর নাব্যতাও এর জন্য অনেকাংশে দায়ী। তবে কিছুদিনের মধ্যেই পর্যাপ্ত ইলিশ নদীতে পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে চাষী ও উপকারভোগীদের সচেতন করতে মাইকিং, পোস্টারিং, ভিডিও প্রদর্শনীসহ নানা কর্মসূচী নেয়া হয়েছে। পাশপাশি চাষীদের দক্ষ করে গড়ে তুলতে নেয়া হয়েছে মাঠ প্রশিক্ষণ কর্মসূচী। 

এসময় আরও উপস্থিত ছিলেন, বরিশাল মৎস্য অধিদপ্তরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্নামত ও মৎস্য অধিদপ্তরের সাসটেইনেবল উপ-পরিচালক কামরুল হাসান প্রমূখ। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories