রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ২৬৭ জন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৯৬ বার

দেশের বিভিন্ন হাসপাতালে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ২৬৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। মোট রোগীর মধ্যে ২১৭ জন ঢাকায় এবং ৫০ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন।

এখন পর্যন্ত দেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯০ জনে। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৯৬৫ জন ও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ১২৫ জন ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার (২৬ আগস্ট) পর্যন্ত দেশে মোট ৯ হাজার ১২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৯৮৮ জন।

জানা গেছে, চলতি বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং ২৬ আগস্ট পর্যন্ত ৬ হাজার ৪৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জন মারা গেছেন জুলাইতে। এছাড়া চলতি মাসের ২৬ আগস্ট পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories