শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

৪৮ ঘণ্টার পণ্য পরিবহন কর্মবিরতির হুঁশিয়ারি কাভার্ডভ্যান মালিক-শ্রমিকদের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৮৩ বার

ট্রাকচালক লিটন হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করাসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংকলরি, প্রাইম মুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে এই ১০ দফা দাবি আদায় না হলে ২৭ সেপ্টেম্বর থেকে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন কর্মবিরতি পালনের ঘোষণা করেছে সংগঠনটি।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবি ও ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক রুস্তম আলী খান।অন্যান্য দাবিগুলো হচ্ছে- ড্রাইভিং লাইসেন্সের জটিলতা নিরসন করে সহজশর্তে লাইসেন্স দেওয়া, পণ্য পরিবহনের সময় মালামার চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে জরুরি কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এবং এর সঙ্গে জড়িত ড্রাইভার, মালিক বা ট্রান্সপোর্ট এজেন্সিসহ যেই থাকুক না কেন তাকে আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, বর্ধিত আয়কর প্রত্যাহার করে করোনাকালীন সময়ে পূর্বের ন্যায় জরিমানা ব্যতীত গাড়ির কাগজপত্র হালনাগাদ করার সুযোগে দেওয়া, সড়ক-মহাসড়কে কাগজপত্র চেকিংয়ের নামে পুলিশী হয়রানী, চাঁদাবাজী, মাসিক মাসোহারা বন্ধ করা, মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের নির্দেশিকা অনুযায়ী পরিচালনা ব্যয় আদায় করার সুযোগ দেওয়া এবং নির্দিষ্ট স্থানে কাগজপত্র চেকিং এর ব্যবস্থা করা।

সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুল মান্নান ও সদস্য সচিব তাজুল ইসলাম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories