শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

খাগড়াছড়িতে বন্যায় ১৫ এলাকা প্লাবিত

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
  • আপলোডের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ১২৩ বার

খাগড়াছড়ি পৌর শহরে চেঙ্গী নদীর পানি বৃদ্ধি পেয়ে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় প্রায় ১৫টি এলাকা পানিতে ডুবে গেছে। 

এলাকাগুলো হলো- মুসলিমপাড়া, শব্দ মিয়াপাড়া, পুরাতন জীপ স্টেশন, পৌর সবজি বাজার (নিচের বাজার), উত্তর গঞ্জপাড়া, দক্ষিণ গঞ্জপাড়া, ফুট বিল. কালাডেবা, গোলাবাড়ি হেডম্যান পাড়া, মহাজনপাড়া।এছাড়াও তিনটি সড়ক পানিতে তলিয়ে গেছে। সড়কগুলো হলো- গঞ্জপাড়া সড়ক, বটতলি সড়ক, পৌর সবজি বাজার সড়ক। এ সড়কগুলোর যোগাযোগ ব্যবস্থা বর্তমানে বন্ধ রয়েছে। 

খাগড়াছড়ি পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র শাহ আলম জানান, মঙ্গলবার রাতে প্রচণ্ড বৃষ্টিতে চেঙ্গী নদীর পানি বৃদ্ধি পেয়ে পৌরসভার ১৫টি এলাকা পানিতে ডুবে যায়। এতে প্রায় ৫ হাজার পরিবার গৃহহীন হয়ে পড়ে। এদেরকে বুধবার রাতে পৌরসভার পক্ষ থেকে খিচুড়ি বিতরণ করা হবে। 

পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর লিটন চাকমা জানান, ৯নং ওয়ার্ডে প্রায় ১ হাজার পরিবার পানিতে ডুবে আছে। এসব গৃহহীনরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। 

এদিকে পৌর মেয়র নির্মল চৌধুরী জানান, বন্যায় গৃহহীনদের আশ্রয় দিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বন্যায় আটকে পড়া অনেককে উদ্ধার করেছে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খাগড়াছড়ির দিঘীনালা উপজেলায়ও মাঈনী নদীর পানি বৃদ্ধি পেয়ে ফসলি জমিসহ বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। তিনি বন্যা পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন।

এদিকে চেঙ্গী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। আকাশ এখনো মেঘাচ্ছন্ন। বৃষ্টি হলে পানি আরও বাড়াবে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories