শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
২৩ বছর অন্ধকার কারাগারে নুরুল ইসলাম সরকার, অবিলম্ভে মুক্তির দাবী জানান টঙ্গী ও গাজীপুরবাসী আগামীকাল শনিবার মহালয়া উদযাপনের মধ্যদিয়ে শুরু হবে সনাতনীদের দুর্গোৎসবের ক্ষণগণনা কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হলো সেই আলোচিত মাহদীকে সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব সবজির বাজারে ২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ স্ত্রীর সঙ্গে ৩৫ বছর আলাদা, যে কারণে বিচ্ছেদ হয়নি

আফগানিস্তানে আটকা পড়েছেন ২৭ বাংলাদেশি

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ১৪১ বার

উত্তপ্ত আফগানিস্তান। তালেবান দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে আতঙ্কে আছেন আফগানিস্তানে থাকা বিদেশি নাগরিক ও স্থানীয় লোকজন। ফলে যে যেভাবে পারছে দেশ ছাড়ছে। এদিকে এখনও দেশটিতে অনেক বিদেশি নাগরিক আছে বলে জানা গেছে।খবর প্রকাশ হয়েছে আফগানিস্তানে আটকা পড়েছেন ২৭ জন বাংলাদেশি। শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল হওয়ায় অনেকেই আফগানিস্তান ছাড়তে পারেনি। দেশটির সবচেয়ে বড় মুঠোফোন প্রতিষ্ঠানটিতে কর্মরত সাত বাংলাদেশি প্রকৌশলীও আছেন ওই দলে। তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

অন্যদের মধ্যে আছেন ব্র্যাকের ৬ জন কর্মী, তাবলিগে অংশ নেওয়া ৬ জন, কয়েদি আছেন ৩ জন, একটি জার্মান কোম্পানিতে কর্মরত দুই জন, দুই জন আফগান স্যুয়ারেজ কোম্পানি এবং আরেকজন আছেন বেসরকারি খাতে কর্মরত।বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গির আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।রাষ্ট্রদূত মো. জাহাঙ্গির আলম গণমাধ্যমকে বলেন, ‘এদের মধ্যে ১৮ জন কাবুলে আছেন। তাবলিগের ছয় জন পাকিস্তান সীমান্তের কাছে জালালাবাদ শহরে আছেন এবং বেসরকারি খাতে কর্মরত ব্যক্তি আছেন মাজার-ই-শরীফে। তিন জন কয়েদির একজন কাবুলে রয়েছেন এবং বাকি দুই জনের খবর এখনও জানা যায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories