বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

মাতৃদুগ্ধ পানে ৯৮ দেশের মধ্যে প্রথম বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৯১ বার

শিশুদের বুকের দুধ পান করানোয় মায়েদের সহায়তা করার ক্ষেত্রে বিশ্বের ৯৮টি দেশের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে বাংলাদেশ। আজ সোমবার (২৩ আগস্ট) এ বিষয়ক এক প্রতিবেদন প্রকাশ করেছে ওয়ার্ল্ড ব্রেস্টফিডিং ট্রেন্ডস ইনিশিয়েটিভ (ডব্লিউবিটিআই)।

ডব্লিউবিটিআই ওই প্রতিবেদন অনুযায়ী, ৯১ দশমিক ৫ স্কোর নিয়ে প্রকাশিত তালিকায় প্রথম হয়েছে বাংলাদেশ। এ ক্ষেত্রে ‘সবুজ জাতি’র মর্যাদা অর্জন করেছে বাংলাদেশ। আর ৯১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে শ্রীলংকা।নবজাতক ও ছোট শিশুর খাবারের বিষয়ে নীতিমালা প্রণয়ন ও কার্যক্রম বাস্তবায়নের ওপর ভিত্তি করে বাংলাদেশ এ স্কোর অর্জন করেছে। ডব্লিউবিটিআই বলছে, সূচকে বাংলাদেশ জাতীয় নীতি, কর্মসূচি ও সমন্বয়ে ৭, শিশুবান্ধব হাসপাতালের প্রচেষ্টায় ৮, আন্তর্জাতিক কোড বাস্তবায়নে ৯, মাতৃত্ব সুরক্ষায় ৮ দশমিক ৫, স্বাস্থ্য ও পুষ্টি যতেœ ৯, মা’দের সহায়তা এবং কমিউনিটি সম্পৃক্ততায় ১০, তথ্য সহায়তায় ১০, নবজাতককে খাওয়ানো ও এইচআইভিতে ১০, জরুরি অবস্থায় নবজাতককে খাওয়ানোয় ১০ এবং পর্যবেক্ষণ ও মূল্যায়নে ১০ পেয়েছে।ডব্লিউবিটিআইয়ের বৈশ্বিক সমন্বয়ক অরুণ গুপ্তা বলেন, এ সাফল্য ২০০৫ সাল থেকে বাংলাদেশের প্রচেষ্টার অর্জন যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মা ও শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির প্রতি সরকারের উচ্চমাত্রার অঙ্গীকারের প্রতিফলন।তালিকায় সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে লিবিয়া। তাদের স্কোর ১৯। প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ৭৯তম, তাদের স্কোর ৪৫। এ ছাড়া ৪০ দশমিক ৫ স্কোর নিয়ে যুক্তরাষ্ট্র আছে ৮৬তম অবস্থানে। যুক্তরাজ্যের অবস্থান ৬৫তম, তাদের স্কোর ৫০ দশমিক ৫। জার্মানির অবস্থানও নিচের দিকে, ৩৩ দশমিক ৫ স্কোর নিয়ে তারা আছে তালিকার ৯৫তম স্থানে। জার্মানির পরেই অবস্থান অস্ট্রেলিয়ার, তাদের স্কোর ২৫ দশমিক ৫।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories