শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

ইসলামী ব্যাংক ও নভোএয়ারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৯৩ বার

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও নভোএয়ার লিমিটেড-এর মধ্যে কর্পোরেট সুবিধা সংক্রান্ত এক সমঝোতা স্মারক ২৪ আগস্ট ২০২১, মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও নভোএয়ার লিমিটেড-এর ম্যানেজিং ডাইরেক্টর মফিজুর রহমান। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ এফসিএস ও নভোএয়ারের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মেসবাহ উল ইসলাম এ চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর করেন। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভুইঁয়া সহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের ডেবিট ও খিদমাহ ক্রেডিট কার্ড হোল্ডার এবং ব্যাংকের স্টাফ ও তাদের পরিবারের সদস্যগণ এয়ার টিকেট ক্রয়ে বিশেষ ডিসকাউন্ট, ৩-৬ মাসের ইএমআই ও পিওএস সুবিধা পাবেন। এছাড়াও ব্যাংকের ডেবিট ও খিদমাহ ক্রেডিট কার্ড হোল্ডারগণ দেশের বিখ্যাত পর্যটন হোটেল ও রিসোর্টগুলোতে বিশেষ ডিসকাউন্ট ও ইএমআই সুবিধা পাবেন।   

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories