শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৪ মালয়েশিয়ায় অ্যারোফম কোম্পানির বাংলাদেশি কর্মীদের পাশে হাইকমিশন মালয়েশিযার কেদাহ রাজ্যে ১০০ বাংলাদেশি আটক শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা

দেশে ২ কোটি ৩৭ লাখের বেশি করোনা টিকার প্রয়োগ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৮৩ বার

দেশে এ পর্যন্ত ২ কোটি ২৪ লাখ ১৩ হাজার ৭৯ ডোজ করোনা করোনা (কোভিড-১৯) টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৬২২ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৭ লাখ ৫৬ হাজার ২১৫ জন মানুষ।প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৯৮ লাখ ১৬ হাজার ৫৯৯ আর নারী ৭১ লাখ ৩২ হাজার ২৩ জন। দ্বিতীয় ডোজ  টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৪১ লাখ ৭৪ হাজার ৪৪৪ আর নারী ২৫ লাখ ৮১ হাজার ৭৭১ জন।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ১০ লাখ ৩৭ হাজার ৪৮৭ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ৯৭ লাখ ৩১ হাজার ৩৫২ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৯৪ হাজার ৮৩০ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ২৮ লাখ ৭১ হাজার ১৬৮ ডোজ। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৮ লাখ ৭৬ হাজার ৭০১ এবং নারী ৪১ লাখ ৫১ হাজার ১৩১ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫২ লাখ ১১ হাজার ৩৩২ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২৬ হাজার ১৫৫ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩২ লাখ ৬৩ হাজার ২৫৮ এবং নারী ১৯ লাখ ৪৮ হাজার ৭৪ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ১৩ হাজার ৪৪৩ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১২ হাজার ৭১২ জন।এদিকে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে অদ্যাবধি এ টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৫৩ লাখ ৬৮ হাজার ২২৭ এবং নারী ৪৩ লাখ ৬৩ হাজার ১২৫ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৮৫ লাখ ৬৬ হাজার ৪৪৫ জন প্রথম ডোজ এবং ১১ লাখ ৬৪ হাজার ৯০৭ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৭ লাখ ১ হাজার ৮২৮ এবং নারী ৩৮ লাখ ৬৪ হাজার ৬১৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৬ লাখ ৬৬ হাজার ৩৯৯ জন পুরুষ এবং নারী ৪ লাখ ৯৮ হাজার ৫০৮ জন।ঢাকার ৭টি কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৮১ হাজার ১৫৪ এবং নারী ১৩ হাজার ৬৭৬ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫১ হাজার ৩০৬ জন প্রথম ডোজ এবং ৪৩ হাজার ৫২৪ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৪ হাজার ১৫১ এবং নারী ৭ হাজার ১৫৫ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩৭ হাজার ৩ জন পুরুষ এবং নারী ৬ হাজার ৫২১ জন।এদিকে ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১৬ লাখ ৬৪ হাজার ৯৬১ এবং নারী ১১ লাখ ৭৬ হাজার ২০৭ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২৫ লাখ ৪ হাজার ৭১৬ জন প্রথম ডোজ এবং ৩ লাখ ৩৬ হাজার ৪৫২ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৪ লাখ ৫৭ হাজার ১৭৭ এবং নারী ১০ লাখ ৪৭ হাজার ৫৩৯ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ২ লাখ ৭ হাজার ৭৮৪ জন পুরুষ এবং নারী ১ লাখ ২৮ হাজার ৬৬৮ জন।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৩ কোটি ৫৭ লাখ ১৬ হাজার ৩৮৪ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৩ কোটি ৫২ লাখ ৯৯ হাজার ৯৪৬ এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৪ লাখ ১৬ হাজার ৭৩৮ জন নিবন্ধন করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories