বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

জাপান থেকে এলো ৮ লাখ টিকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ১১৯ বার

জাপান থেকে দেশে এসেছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৮১ হাজার করোনাভাইরাস প্রতিরোধী টিকা। শনিবার (২১ আগস্ট) বেলা সাড়ে তিনটার দিকে ক্যাথে প্যাসিফিক বিমানে এই টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক তৌহিদ উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।করোনা প্রতিরোধী অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রথম ভারত থেকে আনে বাংলাদেশ। ক্রয়চুক্তি অনুযায়ী বাংলাদেশকে তিন কোটি ৪০ লাখ ডোজ টিকা দেয়ার কথা ছিল ভারতের।

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশটিতে করোনার সংক্রমণ বাড়ায় রপ্তানি বন্ধ করে দেয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট। এর ফলে টিকার দ্বিতীয় ডোজ দেয়া বন্ধ করে দিতে হয় সরকারকে।

প্রতিশ্রুতি অনুযায়ী জাপান কোভ্যাক্সের আওতায় টিকা পাঠানো শুরু করায় সে সংকট অনেকটা কেটে গেছে।জাপান বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে ২৪ লাখ টিকা তারা পাঠিয়েছে।জাপান সময় শুক্রবার পৌনে ১০টায় অল নিপ্পন এয়ারলাইনসের কার্গোবিমান চালানটি নিয়ে হংকংয়ের উদ্দেশে রওনা দেয়। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন বলে জানিয়েছে টোকিও দূতাবাস।এ নিয়ে জাপান থেকে এলো টিকার চতুর্থ চালান। এর আগে ৩ আগস্ট জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকার তৃতীয় চালান ঢাকায় এসে পৌঁছায়।পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৫টি দেশের জন্য ১ কোটি ১০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে জাপান। সেখান থেকে কয়েক দফায় ৩০ লাখ টিকা বাংলাদেশকে দেবে পূর্ব এশিয়ার দেশটি। দেশে চাহিদার অনুপাতে টিকা সরবরাহ কম থাকায় সংকট তৈরি হয়েছিল। সে অবস্থা এখন অনেকটাই কেটে গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories