সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবি: আরও এক শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ ১৪

জেলা প্রতিনিধি, নোয়াখালী
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ১১৪ বার

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় ট্রলার ডুবির ঘটনায় ইমাম হোসেন (১১) নামে আরও এক রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মরদেহ উদ্ধারের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। তবে এখনও ১৪ জন রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অপরদিকে, এ পর্যন্ত ১৫জন রোহিঙ্গা জীবিত উদ্ধার হয়েছে।    

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলের দিকে পুলিশ, এপিবিএন ও কোস্টগার্ড ভাসানচরের দক্ষিণ-পূর্ব কর্নারে তিন নম্বর খালের পাশ থেকে লাশটি উদ্ধার করে। ইমাম হোসেন ভাসানচর ক্যাম্পের ৬১নং ক্লাস্টারের ফজল আহমদের ছেলে।নোয়াখা পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, নোয়াখালী জেলা প্রশাসকের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়া বিভিন্ন দফায় ১৩ জন রোহিঙ্গার মরদেহের পরিচয় শনাক্ত শেষে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দাফন সম্পন্ন হয়েছে।

ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ক্যাম্প ইনচার্জ সহকারী কমিশনার শামীমা আক্তার জাহান জানান, গত মঙ্গলবার সারা দিনব্যাপী উদ্ধার অভিযানে সাগর থেকে আরও ৭ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়। এর আগে, গত চার দিনের অভিযানে প্রথম দিনে একটি ও দ্বিতীয় দিনে তিনটি তৃতীয় দিনে একটি ও চতুর্থ দিনে একটি লাশ উদ্ধার করে ভাসানচর ক্যাম্পের কবরস্থানে তাদেরকে দাফন করা হয়।  

উল্লেখ্য, গত শুক্রবার রাতে মাছ ধরার ট্রলারে ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় রাত দেড়টার দিকে সাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories