বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন মুহিত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২৭৬ বার

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।বুধবার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বনানীর বাসায় ফিরেন তিনি। বাসায় তাকে স্বাগত জানায় তার দুই নাতনি সোফিয়া ও মারশিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন আবুল মাল আবদুল মুহিতের পুত্রবধূ মানতাসা আহমদ। তিনি বলেন, সাবেক অর্থমন্ত্রী এখন অনেকটাই সুস্থ, তবে কিছুটা দুর্বলতা রয়েছে তার।গত ২৪ জুলাই ৮৭ বছর বয়সী আবুল মাল আব্দুল মুহিতের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে রাজধানীর বনানীর বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি। এ অবস্থায় ২৮ জুলাই বিকেলে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। এর পর তার বাসার সবার নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় আবুল মাল আবদুল মুহিতের ছেলে শাহেদ মুহিতের শরীরেও করোনা শনাক্ত হয়।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories