বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

ডেপুটি স্পিকার গুরুতর অসুস্থ, নেওয়া হচ্ছে ভারতে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১১৭ বার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া গুরুতর অসুস্থ। দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে তিনি দেশেই চিকিৎসা নিচ্ছেন। তবে স্বাস্থ্যের তেমন কোনো উন্নতি না হওয়ায় আজ বুধবার (১৮ আগস্ট) এয়ার অ্যাম্বুলেন্সে ভারতে নেওয়া হচ্ছে তাকে।সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, গত জুন মাসে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার পেটে টিউমার অপারেশন হয়। রাজধানীর ল্যাবএইড স্পেসালাইজড হাসপাতালে ওই অপারেশনের মাধ্যমে চার কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়। এরপর তিনি পুরোপুরি সুস্থ  হতে পারেননি। নানা জটিলতা দেখা দেয়। ফলে এক প্রকার গৃহবন্দি জীবনযাপন করছেন। নিউরোসায়েন্স, ল্যাবএইডসহ বিভিন্ন হাসপতালালে অনেক পরীক্ষা-নিরীক্ষার পরও রোগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিয়ে ল্যাবএইড হাসপাতালের অ্যাডভাইজার অ্যান্ড চিফ কনসালটেন্ট সার্জন এবং স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. খাদেমুল ইসলামের নেতৃত্বে মেডিক্যাল বোর্ড বিদেশি চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেন। এর পর তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়।পারিবারিক সূত্র জানায়, ডেপুটি স্পিকারের অসুস্থতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পরামর্শ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দিলেও করোনা পরিস্থিতির কারণে বিমান যোগাযোগ বন্ধ থাকায় সেখানে নেওয়া সম্ভব হচ্ছে না। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories