শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৪ মালয়েশিয়ায় অ্যারোফম কোম্পানির বাংলাদেশি কর্মীদের পাশে হাইকমিশন মালয়েশিযার কেদাহ রাজ্যে ১০০ বাংলাদেশি আটক শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা

দৌলতদিয়ায় ৬ কিলোমিটার এলাকাজুড়ে যানজট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৭০ বার

এক সপ্তাহ ধরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি পারাপারের অপেক্ষায় দৌলতদিয়া মহাসড়কে শত শত যানবাহন আটকে থাকতে দেখা যায়। প্রতিদিনই এই সংখ্যা বাড়তে বাড়তে এখন দৌলতদিয়া ও গোয়ালন্দ মোড় মহাসড়কের ৬ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।পদ্মায় পানি বৃদ্ধি ও তীব্র স্রোত থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে কমে গেছে ফেরি পারাপারের ট্রিপ সংখ্যা। এদিকে শিমুলিয়া-বাংলা বাজার নৌরুটের পদ্মাসেতু এলাকায় ঝুঁকি এড়াতে ফেরি চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করায় সব ধরনের যানবাহনের চাপ পরেছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। এ বাড়িতি চাপে প্রতিদিনই বাড়ছে যানজট।

আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) ফেরি পারের অপেক্ষায় দৌলতদিয়া ও গোয়ালন্দ মোড় মহাসড়কের ৬ কিলো মিটার এলাকাজুড়ে শত শত যানবাহন আটকে থাকতে দেখা গেছে। যানজটে আটকা পড়ে চরম ভোগান্তিতে পরেছে পণ্যবাহী ট্রাকচালক ও বাস যাত্রীরা। স্বভাবিক সময়ে যেখানে ২২০ থেকে ২৪০টি ফেরির ট্রিপ দেওয়া হত বর্তমানে স্রোতের তীব্রতায় ২০০ ট্রিপের বেশি দেওয়া সম্ভব হচ্ছে না। আগে ৩ থেকে সাড়ে ৩ হাজার যানবাহন পারাপার করা হতো বর্তমাতে ২ হাজারের কিছু বেশি পার করা সম্ভব হচ্ছে না। ফলে যানজটও লেগে থাকছে। যানজট কমাতে এ নৌরুটে ফেরির সংখ্যা বাড়ানো হলেও স্রোতের তীব্রতা ও বাড়তি যানবাহনের চাপে তা কমানো যাচ্ছে না বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

দৌলতদিয়া সহকারী ঘাট ব্যবস্থাপক মো. মজিবুর রহমান মোল্লা জানান, তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচলে আগের চেয়ে সময় ব্যয় হচ্ছে দ্বিগুণ। অন্যদিকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের সব ধরনের ফেরি চলাচল বন্ধ থাকায় ওই অঞ্চলের যানবাহনগুলো দৌলতদিয়া ফেরিঘাট হয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে যাচ্ছে। এ কারণে যানজট লেগেই থাকছে প্রতিদিন।আজ এ নৌরুটে ১৭টি ছোট বড় ফেরি চলাচল করছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories