যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন এক সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
হামলা ও চুরির অপরাধে জড়িত থাকলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হওয়ার পাশাপাশি দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকি রয়েছে বলে স্পষ্টভাবে জানানো হয়েছে এতে।
শনিবার (১০ অক্টোবর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ বার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, শারীরিক আক্রমণ, চুরি জোরপূর্বক চুরি এবং অনুপ্রবেশের ফলে আপনার ভিসা বাতিল হতে পারে এবং আপনি স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হতে পারেন।
এতে আরও উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র আইন-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল এবং প্রত্যাশা করে যুক্তরাষ্ট্রে আগত সব বিদেশি পর্যটক ও ভ্রমণকারীরা যুক্তরাষ্ট্রের আইন মেনে চলবেন।
Leave a Reply