ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধার পূর্বক ০১ (এক) জন আসামী গ্রেফতার প্রসঙ্গে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ নাজমুস সাকিব, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জাবেদ উল ইসরাম এর সার্বিক নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
থানা এলাকায় অভিযান পরিচালনাকালে এসআই (নিরস্ত্র) আসাদুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান করা কালীন সময় বৃহস্পতিবার ৮অক্টোবর রাত ৮.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানাধীন আখাউড়া উত্তর ইউপিস্থ আজমপুর টু সিঙ্গারবিল সড়কের রামধন নগরস্থ নুর নবী সমিলের বিপরীতে হাতেম তাই অটো গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতারকৃত মোঃ সায়েম মিয়া (১৯), পিতা-মৃত আল আমিন, মাতা-শামসুনাহার, সাং-নল ঘড়িয়া, জোনাব আলী সরদার বাড়ী, ০৭নং ওয়ার্ড, সিঙ্গারবিল ইউপি, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মনবাড়িয়ার হেফাজত থেকে ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দতালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতকে আজ আদালতে প্রেরণ করার কথা রয়েছে।
Leave a Reply