শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

জামালপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৩ বার

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালপুর জেলা শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) জামালপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আরজু মিয়ার সভাপতিত্বে এবং জেলা শাখার সেক্রেটারি মামুনুর রশিদ সিদ্দিকীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো. আতিকুর রহমান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিম, কেন্দ্রীয় উপদেষ্টা ড. ছামিউল হক ফারুকী, জেলা উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল আওয়াল, উপদেষ্টা ও জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান এবং ফেডারেশনের আন্তর্জাতিক সম্পাদক ফারদিন হাসান হাসিব।
এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার, মর্যাদা এবং কল্যাণসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories