কক্সবাজারের শাহপরীতে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছেন কোস্ট গার্ড সদস্যরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে বৃহস্পতিবার সকাল ৮টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে বোটের গতি বাড়িয়ে পালিয়ে যায়। পরবর্তীতে, উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ভাসমান একটি ব্যাগ হতে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
জব্দ ইয়াবা ধ্বংস করার জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
Leave a Reply