আফগানিস্তানের নতুন সরকার গঠিত হলে, সে দেশের জনগণ তাতে সমর্থন দিলে, বাংলাদেশও মেনে নেবে বলে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা জনতার সরকারে বিশ্বাস করি। আমরা সেই সরকারকে বিশ্বাস করি, জনগণ যাকে পছন্দ করে। আমরা গণতান্ত্রিক সরকারে বিশ্বাসী। যদি তালেবান সরকার তার জনগণের সমর্থিত সরকার হয়, তাহলে বাংলাদেশের দরজা অবশ্যই খোলা থাকবে।’পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সব দেশের প্রতি বন্ধুত্বে বিশ্বাস করে এবং যদি কোনো সরকার বাংলাদেশের সহযোগিতা চায়, তাহলে বাংলাদেশ সমর্থন দেবে।’
তিনি বলেন, ‘আফগানিস্তান বাংলাদেশের একটি বন্ধুত্বপূর্ণ দেশ, সার্কের সদস্য রাষ্ট্র। বাংলাদেশ আফগানিস্তানের উন্নয়ন দেখতে চায়।’
আফগানিস্তানের পরিবর্তনশীল পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ, যা আঞ্চলিক বা তার বাইরেও প্রভাব ফেলতে পারে।
Leave a Reply