শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

দৌলতদিয়ায় পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ লাইন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ১১৯ বার

দৌলতদিয়ায়-পাটুরিয়া নৌরুটে পদ্মায় তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ ছাড়া শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি সীমিত করায় দৌলতদিয়ায় যানবাহনের বাড়তি চাপ রয়েছে। এতে ৫ দিন ধরে পদ্মা পারের অপেক্ষায় গোয়ালন্দ মোড় মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। এতে চরম ভোগান্তিতে পরেছে ট্রাকচালক ও ফেরি পারাপারের বাসযাত্রীরা। বাস ও ব্যক্তিগত যানবাহন অগ্রাধিকারভাবে পার করা হচ্ছে। 

এ নৌরুটে ফেরির সংখ্যা বাড়ানো হয়েছে। এর পরও নদীতে তীব্র স্রোত ও শিমুলিয়া-বাংলাবাজর নৌরুটের যানবাহনের অতিরিক্ত চাপে এরুটে যানজট তৈরি হয়েছে। পানি বৃদ্ধি ও স্রোতের তীব্রতায় ফেরি চলাচলে আগের চেয়ে দ্বিগুণেরও বেশি সময় লাগছে। এ কারণে ফেরির ট্রিপ সংখ্যাও কমে গেছে। ফলে যানবাহনকে দীর্ঘ সময় ধরে লাইনে থাকতে হচ্ছে।

দৌলতদিয়া সহকারী ঘাট ব্যবস্থাপক মো. মজিবুর রহমান মোল্লা জানান, দৌলতদিয়া প্রান্তের ৭টির মধ্যে ৫টি ফেরিঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। গত ৫ দিন ধরে ফেরি সংখ্যা বাড়িয়ে আজ ১৭টি করা হলেও যানজট কমানো যাচ্ছে না।শিমুলিয়া নৌরুটের যানবাহনের বাড়তি চাপ ও নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলছে ধীর গতিতে। এ কারণে এ নৌরুটে যানজটের সৃষ্টি হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories