শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

চট্টগ্রাম শাহ আমানত থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২৫৬ বার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের নির্দেশনা প্রদান করেছে বেসামারিক বিমান চলাচল কর্তৃপক্ষ।করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারণে প্রায় দুই মাস আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার পর আজ মঙ্গলবার (১৭ আগস্ট) চট্টগ্রাম থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার (১৭ আগস্ট) থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ করার নির্দেশনা পাওয়া গেছে। সরকারি-বেসরকারি বিমান সংস্থাগুলো তাদের আন্তর্জাতিক রুটে চট্টগ্রাম থেকে ফ্লাইট অপারেশন করতে পারবে। তবে আজ চট্টগ্রাম থেকে কোন আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউল নেই বলে জানা গেছে। বিমান সংস্থাগুলো যাত্রী পেলে চট্টগ্রাম থেকে আন্তর্জাতিক ফ্লাইট অপারেশনের শুরু করবে।তবে যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনেই বিমানে চলাচল করতে হবে। পাশাপাশি করোনা ভ্যাকসিন গ্রহণের সনদ, ৭২ ঘণ্টার মধ্যে কোভিড টেস্ট এর সনদসহ নানা শর্ত পূরণ করেই আন্তর্জাতিক রুটে চলাচল করতে পারবেন যাত্রীরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories