রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :

হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন

সমীর সরকার, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ১৩৪ বার

ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষীকি পালন করা হয়। প্রশাসনের পাশাপাশি দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, হালুয়াঘাট পৌর সভা, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করেন।

সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীর পিতার মূরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। দুপুরে মসজিদে মসজিদে দোয়া মহফিলের আয়োজন করা হয়। হালুয়াঘাট পূজাঁ উদযাপন কমিটির পক্ষ থেকে উত্তর খয়রাকুড়ি রাধা গবিন্দ মন্দির এবং আকন পাড়া রাধা গবিন্দ মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বিকালে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান কর্মসূচিতে স্থানিয় সাংসদ জনাব জুয়েল আরেং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন, উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, সাধারন সম্পাদক আব্দুর রশিদ, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, ওসি শাহিনুজ্জামান খান, যুগ্ম সম্পাদক মোরশেদ আনোয়ার খোকন, পূজা কমিটির সভাপতি জয়দেব দত্ত, আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসনের কর্মকর্তা , মুক্তিযোদ্ধাবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories