বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে: রাষ্ট্রপতি কক্সবাজার ভ্রমণে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন কুমিল্লা দেবীদ্বারের সীমা পঞ্চগড়ে করতোয়া নদীর ওপর নির্মিত হচ্ছে দ্বিতীয় সেতু একনেকের সবুজ সংকেত দেবীদ্বারে অতিরিক্ত দামে সবজি ও এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আওয়ামী লীগ নেতার রায় যেকোনো দিন এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

এবার তৃণমূলের রাজনীতি থেকে মন্ত্রিসভার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩১ বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন নতুন সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
১৯৮০ সালের ২৩ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করা শামীম কায়সার লিংকন ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কারণে স্থানীয় রাজনীতিতে অল্প বয়সেই তিনি শক্ত অবস্থান তৈরি করেন।
২০০৬ সালের উপনির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন শামীম কায়সার লিংকন।
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুর রহিম সরকারকে ২ হাজার ১১২ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হন।
এবারের নির্বাচনে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে একমাত্র শামীম কায়সার লিংকনই বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন।
শপথ নেওয়ার আগে শুক্রবার বিকেলে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে আবেগঘন একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, জানা-অজানা অসংখ্য মানুষের দু’আ, অশ্রু ও চেষ্টার ফলাফল।
গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর এবার সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীম কায়সার লিংকন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories