কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) আয়োজিত বৃত্তি কর্মসূচির আওতায় কঠোর বাছাই প্রক্রিয়া শেষে বাংলাদেশ থেকে পাঁচজন শিক্ষার্থী মর্যাদাপূর্ণ সম্পূর্ণ অর্থায়িত কোইকা বৃত্তি অর্জন করেছেন। তাঁদের মধ্যে চারজনই বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) শিক্ষার্থী।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা দক্ষিণ কোরিয়ার চাংওন ন্যাশনাল ইউনিভার্সিটিতে নেভাল আর্কিটেকচার বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবেন।
বিএমইউর চার কৃতী শিক্ষার্থী হলেন-তনয় চন্দ্র ভৌমিক, মো. মাইনুল ইসলাম, সঙ্গীতা দাস ও অয়ন পাল।
এই অসাধারণ সাফল্যে চার শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি পরিবার। একই সঙ্গে তাঁদের একাডেমিক জীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Leave a Reply