শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধা ডিসি অফিসের নিয়োগ পরীক্ষা স্থগিত রাজধানীর শেরেবাংলা নগরের পুলিশি চেকপোস্টে ২৫ লাখ টাকা উদ্ধার মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হচ্ছেন তিন মন্ত্রী এক প্রতিমন্ত্রী, রাতে শপথ রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল খেলাপি ঋণ আদায়ে নীতিমালা জারি: মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের কেএলআইএ ইমিগ্রেশন ক্যাম্প পরিদর্শন, আটক বাংলাদেশিদের কনস্যুলার সেবা মালয়েশিয়ায় যৌন ব্যবসা, বাংলাদেশি-থাই দম্পতিসহ আটক ২৬ মালয়েশিয়ায় ৮৭ বাংলাদেশিসহ ১১২ অভিবাসী আটক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান মানসম্মত শিক্ষা ব্যবস্থা দেশের অগ্রগতিতে সহায়তা করবে: অর্থমন্ত্রী

গাইবান্ধা ডিসি অফিসের নিয়োগ পরীক্ষা স্থগিত

গাইবান্ধা প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ০ বার

জেলা প্রশাসনের রাজস্ব শাখার অধীন ৬৬টি শূন্য পদের নিয়োগের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা রাজস্ব প্রশাসনের অফিস সহায়ক পদে ৬৪ জন এবং নিরাপত্তা প্রহরী পদে ২ জনসহ মোট ৬৬টি পদে জনবল নিয়োগের জন্য ২১ আগস্ট লিখিত পরীক্ষার দিন ধার্য ছিল। তবে অনিবার্য কারণবশত ওই তারিখের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories