শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর শেরেবাংলা নগরের পুলিশি চেকপোস্টে ২৫ লাখ টাকা উদ্ধার মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হচ্ছেন তিন মন্ত্রী এক প্রতিমন্ত্রী, রাতে শপথ রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল খেলাপি ঋণ আদায়ে নীতিমালা জারি: মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের কেএলআইএ ইমিগ্রেশন ক্যাম্প পরিদর্শন, আটক বাংলাদেশিদের কনস্যুলার সেবা মালয়েশিয়ায় যৌন ব্যবসা, বাংলাদেশি-থাই দম্পতিসহ আটক ২৬ মালয়েশিয়ায় ৮৭ বাংলাদেশিসহ ১১২ অভিবাসী আটক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান মানসম্মত শিক্ষা ব্যবস্থা দেশের অগ্রগতিতে সহায়তা করবে: অর্থমন্ত্রী শেষ পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ

রাজধানীর শেরেবাংলা নগরের পুলিশি চেকপোস্টে ২৫ লাখ টাকা উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ০ বার

রাজধানীর শেরেবাংলা নগরের মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে চেকপোস্ট পরিচালনা করে নগদ ২৫ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। এ ঘটনায় টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক তথ্য দিতে না পারায় মো. ইসরাফিল (২৫) ও সালমা আক্তার ঝর্ণা (৪০) নামে ২ জনকে আটক করা হয়েছে।
শেরেবাংলা নগর থানা পুলিশের বরাত দিয়ে ডিএমপির এডিসি (মিডিয়া) নিয়াজ মেহেদী বলেন, ‘বুধবার (১৯ আগস্ট) রাতে মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে চেকপোস্ট পরিচালনার সময় একটি রিকশা থামিয়ে যাত্রীর বহন করা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগ থেকে উদ্ধার করা হয় নগদ ২৫ লাখ ৯০ হাজার টাকা। এ টাকা সম্পর্কে জানতে চাইলে রিকশার যাত্রী মো. ইসরাফিল টাকার উৎস সম্পর্কে কোনও সন্তোষজনক জবাব দিতে পারেননি।
তিনি আরও বলেন, ‘পরে সালমা আক্তার ঝর্ণা নামে এক নারী ঘটনাস্থলে এসে উদ্ধার করা টাকা নিজের বলে দাবি করেন। তবে তিনিও টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক কোনও তথ্য দিতে পারেননি।’এ ঘটনায় উদ্ধার করা নগদ ২৫ লাখ ৯০ হাজার টাকা জব্দ করা হয়। একই সঙ্গে মো. ইসরাফিল ও সালমা আক্তার ঝর্ণার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আটকদের আদালতে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories