বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী স্বামীর মৃত্যুতে দীপু মনির ৪ দিনের প্যারোলে মুক্তির আবেদন রাজনীতিতে যাদের অনন্য অবদান ছিল, ইতিহাসে তাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল : নজরুল ইসলাম খান নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান, ১ লাখ টাকা জরিমানা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে না খেলার আক্ষেপ নেই শরিফুলের সৌদিতে ট্যাংকারের ধাক্কায় প্রাণ হারালেন বাংলাদেশি আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে ফেরত আনল বিজিবি

সৌদিতে ট্যাংকারের ধাক্কায় প্রাণ হারালেন বাংলাদেশি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ০ বার

সৌদি আরবে ট্যাংকারের ধাক্কায় প্রাণ হারিয়েছেন রুবেল মিয়া (৩০) নামে এক বাংলাদেশি যুবক।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় দেশটির জিজান শহরে ঘটে এ ঘটনা।
নিহত রুবেল মিয়া কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মো. কাজল বেপারীর ছেলে।
স্থানীয় সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবারের আর্থিক সংকট দূর করতে ধারদেনা করে প্রায় এক বছর আগে সৌদি আরবে যান রুবেল। সেখানে ফ্রি ভিসায় বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। মঙ্গলবার জিজান শহরে দায়িত্ব পালনকালে একটি ট্যাংকার তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রুবেলের বন্ধু রুবেল আহমেদ রানা বলেন, ডিউটিরত অবস্থায় ট্যাংকারটি রুবেলকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রুবেলের মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর মধ্যপাড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী, সন্তান ও বৃদ্ধ বাবা-মা এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
নিহতের স্ত্রী রিমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী আর কোনোদিন ফিরে আসবেন না— এই সত্য মেনে নেওয়া আমাদের জন্য খুবই কঠিন। এখন অন্তত তার মরদেহটি দ্রুত দেশে ফিরিয়ে এনে শেষবারের মতো দেখতে চাই। আপনজনদের উপস্থিতিতে তাকে দাফন করতে চাই।’
রুবেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories