সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

বগুড়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সিরাজুল হক তালুকদার স্মরণী পুরস্কার ও নগদ অর্থ প্রদান

আল আমিন মন্ডল,বগুড়া
  • আপলোডের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার

বগুড়ার গাবতলী বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা ক্লাস্টারের ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সিরাজুল তালুকদার স্মরণী পুরস্কার-২০২৫ইং ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সম্মানিত সভাপতি’র মূল্যবান বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার‌ লালু।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাবতলী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামসুন নাহার জামান তালুকদার।
কলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোনামুয়া সরঃ প্রাঃ বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদত হোসেনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন বালিয়াদিঘী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সূজা উদ্দিন সুজা, প্রধান শিক্ষক মোছাঃ রনজিলা পারভিন, মোছাঃ মাকছুদা আকতার, রেবেকা সুলতানা, খালেদা আক্তার, পারভীন বানু, আলেয়া পারভীন, বেগম দেলরুবা ফারুকী, মোছাঃ সেলিনা আক্তার, ছালমা খাতুন, আবু তালেব, শফিকুল ইসলাম, আবু তাহের, আব্দুর রাজ্জাক, ইউসুফ আলী, দৌলত জ্জামান, আব্দুল হামিদ, শিক্ষার্থী মেফতাহুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আশরাফুল ইসলাম, আব্দুল মতিন, রেজাউল করিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইলিয়াস মাহমুদ উজ্জ্বল, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, স্বেচ্ছাসেবকদল নেতা রিবন মিয়া, শহিদুল ইসলাম, আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীগন।
গ্রীন কলাকোপা এষ্টেট এর সৌজন্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা মেডেল ও নগদঅর্থ প্রদান করা হয়।
উল্লেখ্য, কলাকোপা ক্লাস্টারের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ১০জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories