শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশি যাত্রীদের ৯৬ ঘণ্টার দুবাই ভিসা দিচ্ছে এমিরেটস কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চট্রগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৫ শ্রমিকের মৃত্যু ইজারাদারকে থাপ্পড় মারা ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর অভিবাসী শ্রমিক অধিকারকর্মী অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা মালয়েশিয়ার হাইকোর্টের রাজধানীর শাহবাগে চালু হলো আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ক্রেতা-বিক্রেতা ও আর্থিক প্রতিষ্ঠানকে এক ছাদের নিচে নিয়ে আসাই উদ্দেশ্যে আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার হঠাৎ ব্যাটিং ধসের মুখে বাংলাদেশ টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

টঙ্গী প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১ বার

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। এসময় তাদের হেফাজত থেকে দুইটি ছোরা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার ঝাটিয়া গ্রামের রশিদ মিয়ার ছেলে সাগর (২১) ও শেরপুর সদর থানার কইতরপাড়া গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে মো. হোসেন (২৬)। বৃহস্পতিবার দুপুরে (১৩ আগস্ট) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, বুধবার রাত পৌনে ২টার দিকে টঙ্গী পূর্ব থানার এক দল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর মরকুন এলাকায় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে টিএন্ডটি কলোনীর মাঠে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক ওই দুই জনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি ছোরা উদ্ধার করা হয়।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তুহিন জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories