মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

কামরাঙ্গীরচরে ডিএসসিসির বিশেষ মশক নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড তথা কামরাঙ্গীরচর এলাকায় বিশেষ মশক নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ২টায় কামরাঙ্গীরচর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বলেন, বৃক্ষরোপণকে দল-মতের ঊর্ধ্বে রেখে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি চারা রোপণের পরিকল্পনা সফল করার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
তিনি বলেন, গাছ কোনো দলের সম্পদ নয়। যে-ই গাছ লাগাক, এর সুফল পুরো দেশ ও সমাজ পাবে। গাছ মানুষের আরেকটি প্রাণ। গাছ থেকেই মানুষ অক্সিজেন পায় এবং যানবাহনসহ বিভিন্ন উৎস থেকে সৃষ্ট কার্বন ডাই-অক্সাইড ও দূষিত বায়ু শোষণ করে। কিন্তু গাছের সংখ্যা কমে যাওয়ায় ঢাকার বায়ুদূষণ দিন দিন বাড়ছে। এর ফলে মানুষের বিভিন্ন ধরনের অসুস্থতা বাড়ছে এবং হৃদ্‌রোগসহ নানা রোগের ঝুঁকি তৈরি হচ্ছে। তাই নিজেদের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতার জন্যও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
কামরাঙ্গীরচরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, প্রতিটি স্কুলে গাছ লাগানো হলে পুরো এলাকা সবুজে ভরে উঠবে। শিক্ষার্থীদের শুধু গাছ লাগালেই হবে না, এর পরিচর্যা ও সুরক্ষার দায়িত্বও নিতে হবে।
কামরাঙ্গীরচরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই এলাকার বিভিন্ন উন্নয়নকাজ শুরু হয়েছে। রাস্তাঘাট, মাঠ ও জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে। সব সমস্যা কয়েক মাসের মধ্যে সমাধান করা সম্ভব নয়। তবে ধাপে ধাপে সমস্যাগুলোর সমাধান করা হবে।
মশাবাহিত রোগ প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাড়ি বা আশপাশে তিন দিনের বেশি পানি জমে থাকলে সেখানে মশার লার্ভা জন্মাতে পারে। তাই মশার ওষুধ ছিটানোর পাশাপাশি নিজ নিজ এলাকায় যাতে পানি জমে না থাকে, সে বিষয়েও নাগরিকদের সচেতন হতে হবে।
অনুষ্ঠানে কামরাঙ্গীরচর থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নাইম, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories