বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় আটকে আছে প্রায় ৮০০ গাড়ি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৯৪ বার

গত তিন দিন ধরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানজট ও যাত্রী চাপ বেড়েছে। আজ শনিবারও প্রায় ৮০০ যানবাহন ফেরিতে পদ্মা নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া মহাসড়কে আটকে আছে। কয়েকদিন ধরে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বার বার পদ্মা সেতুর পিলারে ফেরি ধাক্কা লাগার কারণে এ রুটে ফেরি চলাচল সীমিত করা হয়েছে। এ কারণে ওই নৌ-রুটের যানবাহন ও যাত্রীদের বাড়তি চাপ দেখা দিয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। আজও শত শত যাত্রী ফেরি পার হতে ফেরি অপেক্ষায় থাকতে দেখা যায়।

প্রতিদিন শত শত যানবাহন ও যাত্রী ঢাকাসহ বিভিন্ন জেলায় যেতে ভিড় করছেন দৌলতদিয়া মহাসড়ক ও ফেরিতে। গত তিন ধরে দৌলতদিয়া ও গোয়ালন্দ মোড় এলাকায় যানজটে অটকা পরে চরম ভোগান্তিতে পরেছেন পণ্যবাহী ট্রাক চালক ও বাস যাত্রীরা। এতে ট্রাক চালকদের খাওয়া দাওয়া, রাতযাপনসহ নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। খোলা রাস্তায় তাদের বেশি সমস্যা হচ্ছে।

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল সীমিত করায় ওই নৌরুটের যানবাহন ও যাত্রীরা দৌলতদিয়া ফেরি ঘাটে ভীড় করছেন। আজ দৌলতদিয়ায় ফেরি পার হতে যাত্রী ও যানবাহনের সংখ্যা বেশি দেখা গেছে। এদিকে, নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে কয়েকশত পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ফেরি পারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে বলে জানান খোরশেদ আলম।আজ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories