বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: ছাত্রদল সভাপতি রাকিব শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট ছিলেন: রিজভী আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধিত শহীদ পরিবার সংবাদমাধ্যমের দমন-পীড়ন বন্ধে পাকিস্তানকে অ্যামনেস্টির আহ্বান রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৭, আহত ৪৪ নিউইয়র্কে নিজ মেয়েকে ধর্ষণ: বাবার ২৫ বছরের কারাদণ্ড বিজয়ের ৫ আগস্ট হাসিনা পালানোর পর ভারত এদিন যা করে, বিশ্বের অন্যান্য দেশগুলো যা বলেছিল ময়মনসিংহের হালুয়াঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজধানী ঢাকাসহ গাজীপুরে ছুটির আনন্দে ঘরমুখী মানুষের ঢল

সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ০ বার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার জাল নথি প্রস্তুতকারক ও আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৫ আগস্ট) দুপুরে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে বিমানে ঢাকায় ফিরছিলেন সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। পরে বিমানবন্দর এলাকায় নজরদারি চালিয়ে রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, সৈয়দ জগলুল পাশার বিরুদ্ধে গুলশান থানার একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা, যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পারভেজ হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অপারেশন ঈগল হান্ট সংক্রান্ত মামলা এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
এছাড়া তিনি ২০১৩ সালে বনানীতে বিএনপির কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় করা মামলার সঙ্গেও সংশ্লিষ্ট। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে ডিবি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories