মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

তারেক রহমান এদেশের কৃষক ও মেহনতী মানুষের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন – এমপি খোকন তালুকদার

মাদারীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৫৫ বার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি নির্বাহী কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এ দেশের কৃষক ও মেহনতী মানুষের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন। আগামী ১ মাসের মধ্যে কৃষকদের হাতে কৃষক কার্ড পৌঁছে যাবে ইনশাআল্লাহ।
শুক্রবার (১৭ জুলাই) বিকালে শিকারমঙ্গল রাশিদিয়া আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত কৃষক কার্ডের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরনে কৃষি কাজে সাফল্য অর্জন করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন সকল কৃষকদের কাছে এই প্রত্যাশা রেখেই কৃষক কার্ডের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন ঘোষণা করছি।
কালকিনি উপজেলা কৃষি অফিসার সুদীপ বিশ্বাস এর সভাপতিত্বে ও কালকিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কৃষক কার্ডের তথ্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারি, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন মুন্সি।
এছাড়াও উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে কালকিনি উপজেলার শিকার মঙ্গল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ অসংখ্য কৃষক উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories