শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
  • আপলোডের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ১৩২ বার

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকান্ডে পাইকেরছড়া শরিয়তউল্যাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ঘর, আসবাবপত্র সহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (১২ আগষ্ট) মধ্যরাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, অগ্নিকান্ডে মাদ্রাসাটির দো-চালা টিনের ঘরের পূর্ব পাশে ৫০ হাত ও দক্ষিন পাশে ২০ হাত পুড়ে যায়। মাদ্রাসাটির ৪ টি ক্লাশ রুমে থাকা চেয়ার, টেবিল, ব্রেঞ্চ সহ প্রায় চার লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভুত হয়। এতে সবমিলিয়ে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে।
ওই রাতেই পার্শ্ববর্তী লোকজন এসে আগুন নিভাতে সক্ষম হলেও কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তার কারন জানা যায়নি।
মাদ্রাসাটির শিক্ষক বুলবুল হোসেন জানান, শরিয়তউল্যাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাটি প্রতিষ্ঠালগ্ন থেকে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অদ্যবধি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। হঠাৎ মাদ্রাসাটি আগুনে পুড়ে যাওয়ায় অবর্ননীয় ক্ষতি হয়েছে। সরকারী নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান চালু হলে এ ক্ষতি পুষিয়ে নিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories