মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুরে ভুয়া সিআইডি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে ৩ যুবক গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৪৫ বার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ভুয়া সিআইডি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ জানায়, পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল আইনশৃঙ্খলা ডিউটিতে নিয়োজিত থাকাকালে ৫নং ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের মাধ্যমে জানতে পারে, স্থানীয় জনতা তিনজন ভুয়া সিআইডি পুলিশ সদস্যকে আটক করে চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে রেখেছেন।
খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ১৬ জুলাই ২০২৬ ভোর ৫টা ১৫ মিনিটে ফরিদপুর ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে উপস্থিত হয়ে আটক তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন-মোঃ নাঈম (২০), পিতা মোঃ মোশারফ হাওলাদার, মাতা মোছা. মরিয়ম বেগম, বরগুনা জেলার তালতলী থানার বাসিন্দা। মোঃ রাকিবুল ইসলাম (১৮), পিতা মোঃ কবির, মাতা মোছা. হাসিনা বেগম, বরগুনার তালতলী এলাকার বাসিন্দা।
শেখ শাদিউল ইসলাম (২০), পিতা কামরুল ইসলাম, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বাসিন্দা।
ডিবি পুলিশ জানায়, তাদের কাছ থেকে বাংলাদেশ পুলিশ সিআইডির নামে একটি ভুয়া অফিস আদেশ, দুটি ওয়াকিটকি সেট, পুলিশ লেখা ও লোগো সম্বলিত মাস্ক, হ্যান্ড গ্লোভস, সার্জিক্যাল ব্লেড, সোয়াব কটন, হ্যান্ড প্যাড, মার্কার কলমসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা একটি প্রতারণা চক্রের সঙ্গে জড়িত। চক্রের সদস্যদের মাধ্যমে কম দামে বিদেশি ডলার দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার পরিকল্পনা করা হয়। পরে সিআইডি পুলিশ পরিচয় দিয়ে ডলারের ব্যাগ নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা আটক হন।
ডিবি পুলিশ আরও জানায়, সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের দড়িতাজপুর গ্রামের এক ব্যক্তির বাড়িতে ডলার প্রতারণার ঘটনায় তাদের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় সাদুল্লাপুর থানায় ১৭ জুলাই ২০২৬ তারিখে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ১৭০/১৭১/৪১৯/৪৪৮/৩৪ ধারায় রুজু করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories