শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতিসংঘের ৮১তম অধিবেশনে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইয়েমেনে বিমান হামলায় ৩০ হুতি যোদ্ধা নিহত ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী ব্রাজিলে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইভলিন লিমাকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান মালিবাগের ফরচুন শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ডাকসুর এক বছরে ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা রোবট দিয়েই তৈরি হবে রোবট, চীনে নতুন উৎপাদন ব্যবস্থা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি

জামালপুর-বগুড়া ফেরি সার্ভিসের উদ্বোধন

জেলা প্রতিনিধি, জামালপুর
  • আপলোডের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৯৪ বার

দীর্ঘ প্রতীক্ষার পর জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জামতল খেয়াঘাট থেকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালীতলা খেয়াঘাট পর্যন্ত যমুনা নদীতে ফেরি সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। এ ফেরি সার্ভিস চালু হওয়ায় জামালপুর-বগুড়ার যমুনা নদীর দুই তীরের মানুষের মাঝে আত্মীয়তা বৃদ্ধি ও যাতায়াতের সুবিধা পাবে।

বৃহস্পতিবার দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জামতল ফেরি ঘাটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেরি সার্ভিস উদ্বোধন করেন নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
এ সময় জামতল ফেরি ঘাটে সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহাদারা মান্নান এমপি। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি,
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ তাজুল ইসলাম, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান মজনু, জামালপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী, বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories