বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ট্রাম্প বেলুচিস্তান কি পাকিস্তান থেকে স্বাধীনতা ঘোষণা করল ? কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন মেয়েদের অবৈতনিক উচ্চশিক্ষার পাশাপাশি বৃত্তিও দেওয়া হবে: প্রধানমন্ত্রী পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক কর্মশালায় বক্তারা : জনস্বাস্থ্য সুরক্ষায় এফওপিএল সংক্রান্ত খসড়া প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করা জরুরি ত্রাণ বিতরণে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না : ত্রাণ মন্ত্রী এস কে সুরের বিরুদ্ধে দুদকের মামলার রায় ২৮ জুলাই প্রাকৃতিক দুর্যোগে বাউবির এইচএসসি ও বিভিন্ন প্রোগ্রামের পরীক্ষা স্থগিত

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৮ বার

বর্তমান সরকার সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ জুলাই) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।
এদিন সংসদ অধিবেশনের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রশ্নোত্তর পর্বের একপর্যায়ে ডেপুটি স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সম্পূরক প্রশ্ন করেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, অতীতে বিভিন্ন সময়ে দেখা গেছে, যারা সরকারে থাকে তারা দলীয় কিছু লোকদের মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করে। আবার সরকার পরিবর্তন হলে নতুন সরকার সেই তালিকা থেকে কিছু ছাঁটাই-বাছাই করে। স্বাধীনতার ৫৫ বছর পরও আজকে জাতি কেন প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা জানতে পারছে না, বর্তমান সরকারের প্রকৃত মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা জাতির সামনে প্রকাশ করার কোনো পরিকল্পনা আছে কিনা ?
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠিত দল। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, মাঠে থেকে যুদ্ধ করেছেন। শুধু তাই নয়, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে। স্বাভাবিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনে-প্রাণে বিশ্বাস করে, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রতি তাদের পবিত্র একটি দায়িত্ব রয়েছে।
তিনি বলেন, দেশ স্বাধীনের পর একটি সঠিক ও নিরপেক্ষ মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করা যাদের দায়িত্ব ছিল, তারা সেটি করেনি। পরবর্তীতে বিভিন্ন সময়ে এই তালিকা তৈরিতে নানা রকম সমস্যা তৈরি হয়েছে। তবে বর্তমানে সরকার বিশেষজ্ঞদের নিয়ে যাতে একটি পূর্ণাঙ্গ এবং সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করা যায় সেই চেষ্টা করছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories