শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

গাজীপুরে কাল থেকে শুরু হচ্ছে মানিক্য মাধবের রথযাত্রা

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৪৩ বার

ধর্মীয় আচার, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির অন্যতম এ উৎসবকে ঘিরে ভাওয়াল রাজাদের শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের ২০ দিনব্যাপী রথযাত্রা ও রথ মেলা আগামীকাল ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় গাজীপুর প্রেসক্লাব সংলগ্ন বটমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মনজুরুল করিম রনি প্রধান অতিথি হিসেবে রথযাত্রা ও মেলার উদ্বোধন করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গাজীপুরের জেলা প্রশাসক ও রথ মেলা উদযাপন কমিটির সভাপতি মো. নূরুল করিম ভূঁইয়া।
এতে জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত থাকবেন।
আয়োজকরা জানান, রথযাত্রার দিন গাজীপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার ভক্ত-দর্শনার্থী ঐতিহ্যবাহী রথ টানার অনুষ্ঠানে অংশ নেবেন।
রথখোলা এলাকায় ইতোমধ্যে শতাধিক দোকান, নাগরদোলা, সার্কাস, পুতুল নাচ, শিশুদের বিনোদনের বিভিন্ন আয়োজন এবং দেশীয় হস্তশিল্প, খেলনা, মিষ্টান্ন ও গৃহস্থালি পণ্যের স্টল বসেছে। ফলে ধর্মীয় উৎসবের পাশাপাশি মেলাকে ঘিরে তৈরি হয়েছে প্রাণবন্ত লোকজ পরিবেশ।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এই ঐতিহ্যবাহী রথযাত্রা ও রথ মেলা আগামী ২০ দিন চলবে। ধর্মীয় সম্প্রীতি, লোকজ ঐতিহ্য এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম মিলনমেলা হিসেবে এ আয়োজন প্রতিবছরের মতো এবারও ব্যাপক দর্শনার্থীর সমাগম ঘটাবে বলে আশা করছেন আয়োজকরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories