শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নাগরিকদের গোপন তথ্য বিক্রির অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ২ কেজি গাজাঁ সহ ১জন আসামি গ্রেফতার জামালপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে: রাষ্ট্রপতি কক্সবাজার ভ্রমণে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন কুমিল্লা দেবীদ্বারের সীমা পঞ্চগড়ে করতোয়া নদীর ওপর নির্মিত হচ্ছে দ্বিতীয় সেতু একনেকের সবুজ সংকেত দেবীদ্বারে অতিরিক্ত দামে সবজি ও এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আওয়ামী লীগ নেতার রায় যেকোনো দিন এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

বগুড়া বিশ্ববিদ্যালয় বিল যাচাই-বাছাই শেষে সংসদে প্রতিবেদন দেওয়ার সুপারিশ

বগুড়া প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৪৫ বার

ত্রয়োদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ২০২৬ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই ও পর্যালোচনা শেষে সংসদে প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করেছে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি আন্দালিব রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে প্রথম বৈঠক ও মুলতবি বৈঠকের কার্যবিবরণী অনুমোদন করা হয়।
বৈঠকে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ২০২৬-এর ওপর বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় বিলের ‘জামালপুর’ নামক স্থান উল্লেখের বিধান বিলুপ্ত করে বগুড়া জেলার যেকোনো স্থানে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার বিধান প্রস্তাব করা হয়।
এছাড়া পূর্বে উল্লেখ করা শুধু বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে শিক্ষা ও গবেষণার পরিবর্তে বিজ্ঞান, প্রকৌশল, কারিগরি, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসায় প্রশাসন, কৃষি ও চিকিৎসাবিজ্ঞান বিষয়ে শিক্ষা ও গবেষণার সুযোগ অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়।
বৈঠকে জানানো হয়, বিদ্যমান আইনের অধিকাংশ ধারা সংশোধনের প্রয়োজন হওয়ায় আইনটি আংশিক সংশোধনের পরিবর্তে পুনঃপ্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈঠকে কমিটির সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির, সাকিলা ফারজানা, মো. মনজুরুল ইসলাম, মো. হাসান রাজীব প্রধান, মোহাম্মদ নাজিবুর রহমান ও আখতার হোসেন অংশ নেন। বিশেষ আমন্ত্রণে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনও বৈঠকে উপস্থিত ছিলেন।
এছাড়া আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories