শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ অটোরিকশা চালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন : পুলিশ তুরস্কের সঙ্গে বাংলাদেশের রয়েছে শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: জামায়াত আমির বিক্ষোভ দমনে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, প্রস্তুত ১২ বন্দিশিবির পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অভিজিৎসহ ‘তেলাপোকা পার্টির’ শীর্ষ তিন নেতা ইরান যুদ্ধ বন্ধে সমঝোতার আহ্বান মার্কিন কংগ্রেসম্যানের দিল্লিতে বন্ধ মেট্রোরেল-ইন্টারনেট সেবা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ ২৩ বছর অন্ধকার কারাগারে নুরুল ইসলাম সরকার, অবিলম্ভে মুক্তির দাবী জানান টঙ্গী ও গাজীপুরবাসী

পুরান ঢাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত-১

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৪৯ বার

রাজধানীর বংশাল মুকিম বাজার এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন তার খালাতো ভাই নাজমুল হোসেন (৩৩)।
আজ শুক্রবার (১০ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে মুকিম বাজার চুরিওয়ালা পঞ্চায়েত কবরস্থানের বিপরীত পাশে একটি চারতলা বাড়ির নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে।
দেলোয়ারের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। তার বাবার নাম আব্দুল খালেক। বাড়িটির তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি।
হাসপাতালে তুষার ইসলাম রিফাত নামে তার দোকানের এক কর্মচারী জানান, মুকিম বাজার মসজিদের পাশে বাইক পার্ক সেন্টার নামে একটি মোটরসাইকেলের গ্যারেজ রয়েছে দেলোয়ারের। সেই দোকানেরই কর্মচারী দগ্ধ নাজমুল।
তিনিও (রিফাত) সেখানে কাজ করেন। বাড়িটির নিচ তলায়ও দেলোয়ারের ব্যবসায়িক মালামাল রাখার গোডাউন রয়েছে। ভোরে বাসার নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সেই শব্দ পেয়ে তিনতলা বাসা থেকে দেলোয়ার এবং তার খালাতো ভাই নাজমুল নিচে নেমে আসেন, কি বিস্ফোরণ হয়েছে সেটা দেখতে।
তখন আবার একটি বিস্ফোরণ য়ে আগুন ধরে গেলে সেখানে আটকে পড়েন তারা দুজন। তখন নাজমুলকে আশপাশের লোকজন বের করতে পারলেও ভিতরে আটকা পড়েন দেলওয়ার। পরে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিভিয়ে সেখান থেকে তার লাশ উদ্ধার করে।

রিফাত আরও জানান, বাড়িটির দোতলায় থাকেন বাড়ির মালিক। তবে তারা যে গ্যাস সিলিন্ডারে রান্না করেন সেটি রাখা ছিল নিচ তলায় গোডাউনে। সেই সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই আগুনের সূত্রপাত।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। আর নাজমুলকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়েছে। ঘটনাটি বংশাল থানা পুলিশ তদন্ত করছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories