শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে: রাষ্ট্রপতি কক্সবাজার ভ্রমণে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন কুমিল্লা দেবীদ্বারের সীমা পঞ্চগড়ে করতোয়া নদীর ওপর নির্মিত হচ্ছে দ্বিতীয় সেতু একনেকের সবুজ সংকেত দেবীদ্বারে অতিরিক্ত দামে সবজি ও এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আওয়ামী লীগ নেতার রায় যেকোনো দিন এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

মাদরাসা শিক্ষা বোর্ডে দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে নির্দেশনা জারি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৩৮ বার

মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক শৃঙ্খলা সমুন্নত রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক নির্দেশনা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) মাদরাসা বোর্ডের এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনা অনুযায়ী, সাধারণ কর্মদিবসে সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকতে হবে। অনুমতি ছাড়া অফিস ত্যাগ করা যাবে না। তবে চলমান আলিম পরীক্ষা চলাকালীন পরীক্ষার দিনগুলোতে সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে বাধ্যতামূলকভাবে দপ্তরে উপস্থিত হতে হবে। এছাড়া পরীক্ষা চলাকালীন প্রতি শনিবার পরীক্ষা শাখা, আইসিটি সেল, কম্পিউটার শাখা ও প্রশাসনসহ পরীক্ষা সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটির দিনে কর্মস্থল ত্যাগে পূর্বানুমতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশে সতর্ক করে বলা হয়, বিনা অনুমতিতে অনুপস্থিতি, কর্মস্থল ত্যাগ বা বিলম্বে অফিসে এলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories