তিতাস উপজেলার ৯টি ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১২ই আগস্ট)বিকালে উপজেলায় পরিষদ মাঠে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে ও উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিটি ইউনিয়নের ২জন করে ১৮ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল প্রদান করা হয়।এসময় জেলা প্রশাসক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ শওকত ওসমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মহসীন ভূঁইয়া, ইউপি সচিবগণসহ গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মৎ রাশেদা আক্তার আজকের পত্রিকাকে বলেন গ্রামপুলিশরা যেন ইউনিয়নের সকল সংবাদ দ্রুত সংগ্রহ করতে পারে এবং অর্পিত সকল দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে সে লক্ষে এ বাইসাইকেল প্রদান করা হয়।
Leave a Reply