রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবার দুই প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈন খান মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতাদেশ বাতিল বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

বিমানবন্দরে যাত্রীদের জন্য ‘ফ্রি শাটল সার্ভিস’ চালু করল বেবিচক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩২ বার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী যাত্রীদের নিরাপদ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে শাটল সার্ভিস চালু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
আজ বুধবার (০৮ জুলাই) বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপির সামনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি শাটল সার্ভিসের উদ্বোধন করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ, পিএসসি, জিডি(পি)।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এবং বেবিচক চেয়ারম্যানের বিশেষ তত্ত্বাবধানে ও বেবিচকের নিজস্ব অর্থায়নে এই ফ্রি শাটল সার্ভিসটি পরিচালিত হচ্ছে। এই ফ্রি শাটল সার্ভিস মূলত বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড় থেকে বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা থেকে বিমানবন্দর রুটে চলাচল করবে। এই সার্ভিসের মাধ্যমে যাত্রীরা বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগস্থলের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে এবং নিরাপদে যাতায়াত করতে পারবেন। বিশেষ করে প্রবীণ নাগরিক, নারী, শিশু, শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রী এবং ভারী লাগেজ বহনকারী যাত্রীদের ভোগান্তি কমাতে এই সেবা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। একই সঙ্গে বিমানবন্দর এলাকায় ব্যক্তিগত যানবাহনের চাপ কমিয়ে যানজট হ্রাস ও পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে এই উদ্যোগ কার্যকর হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিমানবন্দরের নির্বাহী পরিচালক বলেন, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সেবার মান উন্নত করা এবং আন্তর্জাতিক মানের বিমানবন্দর সেবা নিশ্চিত করতে বেবিচক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে এই ফ্রি শাটল সার্ভিস চালু করা হলো, যা যাত্রীদের সময় ও অর্থ সাশ্রয় করার পাশাপাশি নিরাপদ চলাচল নিশ্চিত করবে।
সম্মানিত যাত্রী সর্বাগ্রে’—এই অঙ্গীকারকে ধারণ করে বেবিচক ভবিষ্যতেও যাত্রীসেবার মানোন্নয়ন এবং জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখবে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন অংশীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories