শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ধানমণ্ডি ৩২ ভাঙচুর: ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা আবেদন টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫ এখন থেকে অনেক কিছু মিস করবো’ রাষ্ট্রপতি ভোটের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান দেশের মানুষের রোগ প্রতিরোধ করাই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৩৫ বছর পর সরাসরি সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ তিন তলার কার্নিসে দাঁড়িয়ে চিৎকার করলাম ‘বাঁচান’: সুমাইয়া আখতার

তিন জেলায় নতুন পুলিশ সুপার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩৪ বার

পুলিশ সুপার পদমর্যাদার ৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (৫ জুলাই) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনের অনুযায়ী, মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে সিআইডির পুলিশ সুপার পদ থেকে বদলি করে ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) পদ থেকে বদলি করে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) পদে নিয়োগ দেয়া হয়েছে।
এ ছাড়া মো. নজরুল ইসলামকে ফরিদপুরের পুলিশ সুপার পদ থেকে বদলি করে সিআইডির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ বদলির আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং পুলিশ মহাপরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories