সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

কাঁঠালিয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

ঝালকাঠি প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩ বার

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আজিম এর অবসরজনিত বিদায় সংবর্ধনা রবিবার (৫ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারন সম্পাদক মো. আকতার হোসেন নিজাম মীরবহর। বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আজিম, সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইদুর হেসান, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম, মনস্বিতা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম কামরুরুজ্জামান, প্রধান শিক্ষক সুশিল চন্দ্র মিস্ত্রী, প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান পলাশ প্রমূখ।
এছাড়া উপজেলার দাখিল, আলিম ও ফাজিল মাদ্রাসার আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আজিম এর অবসরজনিত বিদায় সংবর্ধনা রবিবার (৫ জুলাই) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়। ছিটকী নেছারিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইদ্রিস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম খান, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম। বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আজিম, অধ্যক্ষ মাওলানা মো. আ. রহমান, অধ্যক্ষ মাওলানা মো. ওবায়েদুল হক অদুদ, সুপার মো. জাকির হোসেন প্রমূখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories