শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাশিয়া থেকে রূপপুরের ইউরেনিয়াম আসছে আজ অবৈধ পথে মালয়েশিয়াগামী বোট থেকে ১১ মানবপাচারকারীসহ ৭৬ জন উদ্ধার বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা পুলিশে যুক্ত হলো নতুন ‘বিশেষ ইউনিট’, উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ময়মনসিংহে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ‎টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ নারী মাদককারবারি আটক ‎ ফ্লাইদুবাই বিমানে হামলা: ইরানের দিকে ট্রাম্পের ইঙ্গিত হুতিদের ৪ ড্রোন ও ২ ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি

মোহনগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার-১

মোহনগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৫০ বার

নেত্রকোণার মোহনগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে দুই বন্ধু মিলে ষোল বছরের এক কিশোরীকে ধর্ষণ করে। এ ঘটনায় দুই বন্ধুর একজন আবির তালুকদারকে (১৬) পুলিশ গ্রেপ্তার করে শনিবার (৪ জুলাই) দুপুরে নেত্রকোণা আদালতে প্রেরণ করেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আবির তালুকদার পৌর শহরের টেংগাপাড়া এলাকার বাসিন্দা মশিউর তালুকদারের ছেলে বলে তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদুল হাসান জানান।
তিনি বলেন, ধর্ষণের বিষয়ে শুক্রবার রাতে কিশোরীর পিতা সোহাগ মিয়া বাদী হয়ে মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এর আগে শুক্রবার দুপুরে বার্ত্তারগাতী এলাকার আল-আমিনের বাসায় ওই ধর্ষণের ঘটনা ঘটে। এসময় কিশোরীর প্রচুর রক্তক্ষরণ হলে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বলে মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুন নেছা চাঁদনী জানান।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদুল হাসান জানান, ভিকটিমের জরুরি চিকিৎসা শেষে মেডিকেল পরীক্ষা করা হবে। আর অপর বন্ধুকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories