শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাশিয়া থেকে রূপপুরের ইউরেনিয়াম আসছে আজ অবৈধ পথে মালয়েশিয়াগামী বোট থেকে ১১ মানবপাচারকারীসহ ৭৬ জন উদ্ধার বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা পুলিশে যুক্ত হলো নতুন ‘বিশেষ ইউনিট’, উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ময়মনসিংহে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ‎টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ নারী মাদককারবারি আটক ‎ ফ্লাইদুবাই বিমানে হামলা: ইরানের দিকে ট্রাম্পের ইঙ্গিত হুতিদের ৪ ড্রোন ও ২ ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি

ক্যানসার আক্রান্ত হৃদয়ের পাশে বিসিবি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩৭ বার

চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের প্রতিভাবান ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রাণঘাতী রক্তের ক্যানসার অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া (এএমএল)-এ আক্রান্ত এই তরুণ ক্রিকেটারের চিকিৎসার জন্য ৫ লাখ টাকা অনুদান দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বিসিবি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মেহেদী হাসান হৃদয়ের বাবার হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু এবং বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
চট্টগ্রাম বিভাগের বয়সভিত্তিক ক্রিকেটে সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে পরিচিত হৃদয় সম্প্রতি অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া (এএমএল)-এ আক্রান্ত হন। তাঁর চিকিৎসা ব্যয় বহনে সহায়তার লক্ষ্যে এই আর্থিক অনুদান দিয়েছে বিসিবি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories