ইরানের সর্বোচ্চ নেতা শহিদ আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে যোগ দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় সংসদ সদস্যবৃন্দ ছাড়াও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ। এতে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। শুক্রবার (৩ জুলাই) বিকেলে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এর আগে একই দিন ইরানে পৌঁছে প্রতিনিধি দল শহিদ আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার মাগফিরাত ও শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। এ সময় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের সঙ্গে অন্যদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালাসহ ১১ দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শুক্রবার রাষ্ট্রীয়ভাবে আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সাত দিন ধরে এ আনুষ্ঠানিকতা চলবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, শতাধিক দেশের প্রতিনিধিরা খামেনির জানাজায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। আগামী ৯ জুলাই প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে দাফন করা হবে
Leave a Reply