শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতিসংঘের ৮১তম অধিবেশনে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইয়েমেনে বিমান হামলায় ৩০ হুতি যোদ্ধা নিহত ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী ব্রাজিলে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইভলিন লিমাকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান মালিবাগের ফরচুন শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ডাকসুর এক বছরে ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা রোবট দিয়েই তৈরি হবে রোবট, চীনে নতুন উৎপাদন ব্যবস্থা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি

দেশে রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিক রয়েছে: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ১৪৮ বার

দেশে রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিক রয়েছে। চলতি মাসের শুরুতে প্রবাসী শ্রমিকদের অর্থ পাঠানোর চিত্র দেখলেই এর প্রমাণ পাওয়া যায়।

বুধবার (১১ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইন সংবাদ সম্মেলনে এ দাবি করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রেমিট্যান্স প্রবাহের গতি কমার সময় এসেছে- গবেষণা সংস্থা সিপিডির এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন অর্থমন্ত্রী। তিনি আরও বলেন, এ মাসের প্রথম ৯ দিনে রেমিট্যান্স এসেছে ৫৬৭ মিলিয়ন ডলার। একই সময় গত বছর ৯ দিনে রেমিট্যান্স এসেছিল ৪৫০ মিলিয়ন ডলার।

গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জন না হলে কোভিড পরিস্থিতিতে ৩ দশমিক এক শতাংশ প্রবৃদ্ধিকে সন্তোষজনক বলে দাবি করেন তিনি।

সভায় উত্থাপিত ১০টি প্রস্তাবের মধ্যে ৯টি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories